Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৯:০৩ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে নিহত
২৪ October ২০২৪ Thursday ৮:২১:১৬ PM
Print this E-mail this

উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে নিহত


নাজমুল হক মুন্না, উজিরপুর ::উজিরপুরের কিশোর রানা (১৭) ঢাকার কেরানীগঞ্জে সহকর্মীর ছুরিকাঘাতে নিহত হয়েছে। ২৩ অক্টোবর বুধবার রাতে কেরানীগঞ্জের কলাতিয়া বাবর কোম্পানির জুতার কারখানার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রানার সহকর্মীরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রানা বরিশাল জেলার উজিরপুর উপজেলার ভিআইপি রোডের মোঃ আলীর সরদারের ছেলে। জীবিকার প্রয়োজনে তিনি কেরানীগঞ্জের কলাতিয়া নিশানবাড়ি এলাকায় থেকে বাবর কোম্পানির জুতার কারখানায় কাজ করতেন।রানার সহকর্মী মো. জিয়াদ হাওলাদার জানান, রানা এবং তারা একসঙ্গে একই কারখানায় কাজ করতেন।

ঘটনার দিন বিকেলে কাজের বিষয়ে রফিকুল নামে এক সহকর্মীর সঙ্গে রানার কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে কারখানার গেটের কাছাকাছি একটি স্থানে রফিকুল, হৃদয় এবং শাকিল মিলে রানার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রানার চিৎকার শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

পরে তাকে প্রথমে কলাতিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত কিশোরের গলায় ছুরিকাঘাতের গভীর চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

স্থানীয়সুত্রে আরো জানাযায় রানা একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন। তার নিহতের ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।

৩০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্ত শেষে এলাকায় পৌঁছেনী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com