Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ১১:৫৩ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » স্কুলছাত্রী ইতি হত্যার বিচার চান শিক্ষক-সহপাঠীরা
২৯ October ২০২৪ Tuesday ৪:০৯:১৭ PM
Print this E-mail this

স্কুলছাত্রী ইতি হত্যার বিচার চান শিক্ষক-সহপাঠীরা


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার ইতিকে (১৪) হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক সহপাঠীসহ স্থানীয় সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বরগুনা প্রেসক্লাব চত্বরে আমতলী এ কে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান মিলন ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য টুনু হাওরাদারের সঞ্চালনায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় তারা প্রশাসন ও বিচার বিভাগের কাছে তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।  

আমতলী এ কে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা বলেন, “ইতি আমাদের স্কুলের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। অভিযুক্ত টিটু সবসময় তাকে উত্তক্ত করত। ইতিকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদিও তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তবে তার পা ছিল পাটাতনের সঙ্গে লাগানো। এতে আমরা নিশ্চিত এটি আত্মহত্যা নয়, তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পরিকল্পনা করেই হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই।”

এর আগে শনিবার (২৬ অক্টোবর) বরগুনা সদর উপজেলার ৮নং বরগুনা সদর ইউনিয়নের আমতলী গ্রামের একে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার ইতিকে ধর্ষণ ও গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগে ওঠে একই উপজেলার ৯নং এম বালিয়ালী ইউনিয়নের আইয়ূব আলীর ছেলে মইনুল হাসান টিটুর বিরুদ্ধে।

#মানববন্ধন

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com