Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৩:৩৭ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » সাপের বাচ্চা উদ্ধার: কাল নাগিনী সন্দেহে গ্রামজুড়ে আতঙ্ক
১ November ২০২৪ Friday ১০:০৭:২৬ PM
Print this E-mail this

সাপের বাচ্চা উদ্ধার: কাল নাগিনী সন্দেহে গ্রামজুড়ে আতঙ্ক


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে সাপের বাচ্চা ধরা পড়েছে। 

শুক্রবার (১ নভেম্বর) সকালে পৌর এলাকার গেরাকুল গ্রামে সাপের বাচ্চাটি উদ্ধারের পর কাল নাগিনী সন্দেহে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

ওই গ্রামের যুবক সরাফত হোসেন বাবু জানান, শুক্রবার সকাল ১০টার দিকে দুর্লভ প্রজাতের একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে তারা কৌশলে ওই সাপের বাচ্চাটি বোতলজাত করে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হন্তান্তর করেছেন। তবে প্রাথ‌মিকভাবে এটিকে স্থানীয়রা কাল না‌গিনীর বাচ্চা বলে নি‌শ্চিত করে। 

তথ্যের সত্যতা নিশ্চিত করে বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব জানান, এটি একটি বিষধর সাপ। এ অঞ্চলে আগে কখনো ধরা না পড়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে। রাতে সর্তকতার সঙ্গে চলাচলের জন্য গ্রামবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে। 

বিষধর এ সাপের বাচ্চাটি সংশ্লিষ্ট রেসকিউটিমের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com