Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ২:১১ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » ঈমানদার কখনও পালিয়ে যায় না:বাউফলে সম্প্রীতি সমাবেশে জামায়াত নেতা মাসুদ
২ November ২০২৪ Saturday ৯:৪৫:২৭ PM
Print this E-mail this

ঈমানদার কখনও পালিয়ে যায় না:বাউফলে সম্প্রীতি সমাবেশে জামায়াত নেতা মাসুদ


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

যারা ফ্যাসিবাদ, টাকা পাচারকারী, মানুষ হত্যাকারী যারা এদেশে গুম ও খুনের রাজত্ব কায়েম করেছে, যারা চাঁদাবাজী, ফেরিঘাট, হাট বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান দখল করেছে তারা এদেশ থেকে পালিয়ে গেছে। আমরা এদেশ থেকে পালিয়ে যাইনি। জামায়াত নেতৃবৃন্দ হসিমুখে ফাঁসীর মঞ্চে চলে গেছেন কিন্তু বিগত ১৮ বছরে ১৮ সেকেন্ডের জন্য পালিয়ে যাননি। ঈমানদারগন কখনো পালিয়ে যায় না।

পটুয়াখালীর বাউফলে শনিবার বিকালে উপজেলার কনকদিয়া স্যার সলিমউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে বিশাল ‘সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ কথা বলেন।

কনকদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবদুল করিম ফরিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, সেক্রেটারী অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, উপজেলা জামায়াতের সাবেক আমীর যথাক্রমে মাওলানা আবদুল গণি, মাওলানা ইছাহাক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মুনতাসির মুজাহিদ প্রমুখ। 

এরআগে শনিবার সকালে ড. মাসুদ বাউফলের মদনপুরা ইউনিয়নে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত কর্মীদের উদ্দেশ্যে বলেন- আমাদের প্রত্যেক কর্মীকে দুনিয়ায় কিছু পাওয়ার জন্য নয়। পরকালে নাজাতের জন্য এবং আল্লাহর সন্তষ্টির জন্য কাজ করতে হবে। 

আওয়ামী দু:শাসনের কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের বলেন- তারা আমাদেরকে নিষিদ্ধ করেছে আর অন্তবর্তী সরকার তাদের নিষিদ্ধ করেছে। ওরা আমাদেরকে শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু যারা আদর্শের বলে বলীয়ান তাদেরকে কখনও শেষ করা যায় না। আগামীতে প্রত্যাশিত বাউফল গড়তে হলে দরকার কাঙ্খিত নেতৃত্ব। যারা বাউফলের নেতৃত্ব নিয়ে আমাদের ভোটের অধিকার ও ভাতের অধিকার কেড়ে নিয়ে দু:শাসন কায়েম করেছে বাউফলবাসী এরকম নেতৃত্ব আর দেখতে চায়না। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com