Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৫:৩৩ AM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপি’র আর্থিক সহায়তা
২ November ২০২৪ Saturday ৯:৫৫:৫৩ PM
Print this E-mail this

কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা বিএনপি’র আর্থিক সহায়তা


কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে নগদ আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা বিএনপি।  

শনিবার সকালে উপজেলা বিএনপি’র পক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উপজেলার আওরাবুনিয়া  ইউনিয়নের সুমন মালীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক অলিউর রহমান মুন্সী।

এর আগে গত বৃহাস্পতিবার অগ্নিকাণ্ডের খবর শুনে তাৎখনিক ছুটে আসেন কাঠালিয়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর ও সাংগঠনিক সম্পাদক আলিমুল ইসলাম মুন্সী।

বিএনপি’র সাধারন সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহর বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাৎক্ষণিকভাবে আমাদের ছুটে যাওয়া ও সার্বিক সহায়তার নির্দেশদেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাই। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) গণমানুষের এই নেতা শুধু দলীয় নেতাকর্মীদের জন্যই নয়, বরং সাধারণ মানুষের সব বিপদে-আপদে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com