Current Bangladesh Time
Thursday July ৯, ২০২৬ ২:৩০ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে শোক সভা
১৫ November ২০২৪ Friday ৬:৩৯:২৭ PM
Print this E-mail this

কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে শোক সভা


কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে সিডরে নিহত ও আহতদের স্মারণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ শোক সভা অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ নকিরুল ইসলাম, ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা বদু মুন্সী, কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন,। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সদস্য মোঃ মহসিন খান।

এ সময় বক্তরা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১৬ বছর পার হলেও আজ পর্যন্ত কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরের মানুষের দুর্ভোগ কমেনি বলে জানান। এখনকার মানুষের প্রাণের দাবি বিষখালী নদী তীরবর্তী ২৬ কিলোমিটার বেড়িবাঁধটি ১৭ বছরেও নির্মান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রæত সময়ে বেড়িবাঁধ নির্মান ও ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় ভাবে উপকূল দিবস ঘোষনার দাবি জানান। 

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নিহত ও আহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ খাইরুল আমিন ছগির।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com