Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৫:২৩ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরের বামরাইল কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত 
২০ November ২০২৪ Wednesday ৮:১৬:০২ PM
Print this E-mail this

উজিরপুরের বামরাইল কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত 


নাজমুল হক মুন্না, উজিরপুর ( বরিশাল) জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ব্যপক আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বিকেল ৪ টায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় বামরাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সবুজ সরদারের সভাপতিত্বে ও বামরাইল  ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ চুন্নু ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ সফিউল আলম সফরুল। প্রধান বক্তা হিসেবে গঠন মূলক বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন জোমাদ্দার,উপজেলা  যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ, যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ মোঃ সাইদুল ইসলাম বেপারী, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ ফায়জুল হক রাড়ী, সদস্য সচিব মোঃ সপন মল্লিক,পৌরসভা ৮ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ শামিম ভুইয়া,বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন যগ্লু। উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন সিকদার, বামরাইল ইউনিয়ন যুবদলের সভাপতি  মোঃ মহসিন সরদার, বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান ডিটু, সদস্য সচিব তোফাজ্জেল ইসলাম তপু, বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল বেপারী, সিনিয়র সহ-সভাপতি মোঃ সপন ফকির, বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মোঃ সবুজ মোল্লা, বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,বামরাইল ইউনিয়ন যুবদল নেতা খায়রুল ইসলাম তালুকদার,বামরাইল ইউনিয়ন  ছাত্রদলের  সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এসময় প্রধান অতিথি, প্রধান বক্তাসহ উপস্থিত অতিথি বৃন্দ, কৃষক দলের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com