Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৮:৩৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » শেখ হাসিনার ভাতিজা মঈন চারদিনের রিমান্ডে
২৪ November ২০২৪ Sunday ৬:২৯:৫৮ PM
Print this E-mail this

শেখ হাসিনার ভাতিজা মঈন চারদিনের রিমান্ডে


নগর প্রতিনিধি:

বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভাতিজা মঈন আব্দুল্লাহকে চারদিনের রিমান্ডে নিচ্ছে পুলিশ। 

মইন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। 

রোববার (২৪ নভেম্বর) বিকেল চারটায় মইনের চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নূরুল আমিন। 

এ ছাড়া আরও দুটি মামলায় মইনকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করে আদালতের জিআরও এসআই এনামুল হক জানান, দুই মামলার দুই তদন্তকারী কর্মকর্তা ৫ দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। বিচারক দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং অপর দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মইনকে জেলহাজতে পাঠানো হয়। 

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানিয়েছেন, নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এ দুই মামলায় মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেওয়া হয়েছে। 

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, তারা জামিনের জন্য আবেদন করেছিলেন। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে দুদিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে পরবর্তী তারিখে তারা আবারও জামিনের আবেদন করবেন। 

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরকদ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা ছিল। 

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক ছিলেন মঈন আব্দুল্লাহ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com