Current Bangladesh Time
Sunday July ৫, ২০২৬ ১১:৪৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » রিমান্ড শেষে কারাগারে মঈন আব্দুল্লাহ
২৮ November ২০২৪ Thursday ২:২০:৩৮ PM
Print this E-mail this

রিমান্ড শেষে কারাগারে মঈন আব্দুল্লাহ


নগর প্রতিনিধি:

পৃথক দুই মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহর দু-দিন করে চার দিনের রিমান্ড শেষে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক নূরুল আমিন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২৪ নভেম্বর মঈন আব্দুল্লাহকে বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

বিএনপিপন্থী আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, মঈন আব্দুল্লাহর চার দিনের রিমান্ড শেষে আদারতে হাজির করা হয়েছিল। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের আগে নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। উক্ত দুটি মামলায় মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেওয়া হয়।

21 বার নিউজটি শেয়ার হয়েছে

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রশক্তি নেতার মামলা বাণিজ্যে তোলপাড়:কবর-কারাগার থেকে বোমা নিক্ষেপ!
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com