Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৩:৫১ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বেতাগী » বেতাগীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
২১ December ২০২৪ Saturday ৫:৩৭:২৪ PM
Print this E-mail this

বেতাগীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগী থেকে জাহাঙ্গীর খান (৪৫) নামে দুই বছর সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলা বিবিচিনি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর খান বেতাগীর বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের মরহুম মো: মুজ্জাফর খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনিরের নির্দেশে বেতাগী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শহীদুল ইসলাম ও তার টিম বিবিচিনি ইউনিয়ন থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: জাহাঙ্গীর খানকে গ্রেফতার করা হয়।

সূত্রে আরো জানা গেছে, জাহাঙ্গীর খান দেশান্তরকাঠী গ্রামের ঘরপোড়া অভিযুক্ত ১ নাম্বার আসামি। বরগুনা আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। আদালতের রায়ের পর আসামি ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে পলাতক থাকেন।

বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, আসামি বেশ কিছু দিন গা ঢাকা দিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিবিচিনি ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে এবং আজ দুপুরে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com