Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৫:১৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে অন্যান্য পণ্য না কিনলে মিলছে না সয়াবিন তেল
১ March ২০২৫ Saturday ৬:১৩:২৪ PM
Print this E-mail this

বরিশালে অন্যান্য পণ্য না কিনলে মিলছে না সয়াবিন তেল


নগর প্রতিনিধি:

বরিশালের বাজারগুলোতে অন্যান্য পণ্য না কিনলে মিলছে না সয়াবিন তেল। ফলে প্রয়োজন না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে সয়াবিন তেলের জন্য অন্য পণ্য কিনছেন ভোক্তারা।

বাজারের ব্যবসায়ীরা বলছেন, সয়াবিন তেল বিক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের ব্যবসায়িক স্বার্থে এমনটা করছেন। দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই সয়াবিন তেলের বাজারের এ অবস্থা এরকম।

বরিশালের বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, কোনো দোকানে চাইলেও মিলছে না সয়াবিন তেল। তেল চাইলে সঙ্গে অন্যান্য পণ্য কেনার কথা বলছেন বিক্রেতারা। ফলে না চাইলেও তেলের সঙ্গে অন্য পণ্য ধরিয়ে দিচ্ছেন বিক্রেতারা। যা এক রকম বাধ্য হয়ে নিতে হচ্ছে ক্রেতাদের।

বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার আল-আমিন স্টোরের প্রোপাইটর আলামিন বলেন, তেল বিক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের যেসব পণ্য বাজারে চলে না, সেগুলো চালাতে আমাদের বাধ্য করছে। তেল চাইলেই সঙ্গে আটা, ময়দা, সুজিসহ ধরিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য পণ্য। তীর, পুষ্টি, রূপচাঁদা, ফ্রেশসহ প্রায় সব তেল কোম্পানি এ কাজ করছে। ফলে সে অনুযায়ী আমরাও ক্রেতাদের তেলের সঙ্গে অন্যান্য পণ্য নিতে বলছি। যারা তেলের সঙ্গে অন্যান্য পণ্য নিচ্ছে শুধু তাদেরকেই তেল দেওয়া হচ্ছে।

বটতলা বাজার এলাকার মুদী ব্যবসায়ী মায়ের দোয়া স্টোরের মালিক সুজন হাওলাদার বলেন, তেল কোম্পানিগুলো সয়াবিন তেলের সঙ্গে প্যাকেটজাত পোলাওয়ের চাল নিতে বাধ্য করছে। কিন্তু প্যাকেটজাত পোলাওয়ের চাল ক্রেতারা নিতে চায় না, কারণ বাজারে খোলা পোলাওয়ের চালের মান অনেক ভালো, দামও কম। যেখানে খোলা পোলাওয়ের চাল ১১৫ থেকে ১২০ টাকায় পাওয়া যায়, সেখানে ১৩৫ থেকে ১৪০ টাকায় কেন ক্রেতারা প্যাকেট চাল কিনবে। পোলাওয়ের চাল ছাড়াও কোম্পানিগুলো তাদের অচল প্যাকেটজাত পণ্যগুলো তেলের সঙ্গে জোর করে ধরিয়ে দিচ্ছে। যেসব পণ্য ক্রেতারা নিতে চায় না, সেগুলো জোর করে ধরিয়ে দেওয়া হচ্ছে। মাঝখান দিয়ে এসব অচল পণ্য নিয়ে আমাদের বিপদে পড়তে হয়। ফলে অনেক ব্যবসায়ী দোকানে সয়াবিন তেল ওঠানোও বন্ধ করে দিয়েছেন।

বোতলজাত সয়াবিন তেল প্রসঙ্গে একই অভিযোগ করেন নগরীর বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। তারা বলছেন, ‘দোকানে মালামালের অর্ডার নিতে আসা বিক্রয় প্রতিনিধিদের কাছে তেল চাইলেই সঙ্গে আর কী দেবে জিজ্ঞাসা করে। তাই অনেকটা বাধ্য হয়ে অচল পণ্যও অর্ডার দিতে হয়। নয়তো চাহিদা অনুযায়ী মেলে না সয়াবিন তেল।’

নগরীর বাংলাবাজার এলাকার খোরশেদ আলম নামে এক ক্রেতা জানান, প্রায় দুই মাসের বেশি সময় ধরে দোকানিরা তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে তেলের সংকট ও দাম বেড়েছে। এছাড়া তেলের সঙ্গে চাল-ডাল-ময়দাসহ অন্যান্য অবিক্রীত পণ্য নিতে বাধ্য করা হচ্ছে। অন্যান্য পণ্য না কিনলে তেল দিচ্ছে না।

দুলাল সিকদার নামে আরেক ক্রেতা জানান, রমজান উপলক্ষে কৌশলে তেলের সংকট তৈরি করে আরও দাম বৃদ্ধির পাঁয়তারা করছে ব্যবসায়ীরা। বোতলের গায়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দিয়েও অনেক জায়গায় তেল মিলছে না। সিন্ডিকেটের কারণে বাজারে তেলের সংকট দেখা দেওয়ায় আমরা খুব কষ্টে আছি। অচিরেই এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

এ ব্যাপারে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধীকারী বলেন, আমাদের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। তাছাড়া ক্রেতারা যদি অভিযোগ করে তাহলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com