Current Bangladesh Time
Thursday July ৯, ২০২৬ ২:৫৫ AM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে ব্রিজের রড খুলে নিলেন বিএনপি নেতা
৬ March ২০২৫ Thursday ২:০৯:০৬ PM
Print this E-mail this

নাজিরপুরে ব্রিজের রড খুলে নিলেন বিএনপি নেতা


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে রাতের আঁধারে ব্রিজের রড খুলে নেওয়ার অভিযোগ উঠেছে সরদার সাফায়েত শাহীন নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গত সোমবার (০৩ মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

সরদার সাফায়েত শাহীন পিরোজপুরের নাজিরপুর উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি।স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের হামিদীয় কারিমিয়া জামে মসজিদসংলগ্ন খালের একটি ব্রিজ থেকে রাতের আঁধারে বিএনপি নেতা সরদার সাফায়েত শাহীনের নেতৃত্বে তার সহযোগীরা রড খুলে নিয়ে যায়।

দুদিন আগেও ব্রিজটি দিয়ে পারাপার হয়েছে মানুষ। সোমবার রাতে বিএনপি নেতা শাহীনের নেতৃত্বে ব্রিজটির রডগুলো নিয়ে গেছে। এ সময় কয়েকজনকে চেনা গেছে বাকিদের চেনা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম হেকমত বলেন, রাতের আঁধারে শাহীন নামের এক বিএনপি নেতা তার দলবল নিয়ে আয়রন ব্রিজের মালামাল খুলে নিয়ে যাচ্ছে, আমি শুনে স্থানীয়দের নিয়ে রাতভর পাহারা দিয়েছি।

এখানে একটি ব্রিজ বরাদ্দ হয়েছে, কিন্তু ব্রিজের কাজ শুরুর আগেই রাতের আঁধারে ব্রিজ খুলে নিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল বলেন, ঘটনাটি শুনেছি, সদস্যসচিবকে তদন্ত করার জন্য বলা হয়েছে। তদন্তে সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীন বলেন, আমি গত দুদিন আগে ঢাকায় এসেছি। ব্রিজের মালামাল চুরির তো দূরের কথা, বিষয়টি আমি জানি না।

আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, আপনাদের মাধ্যমে তাদের বিচার চাই। কেউ যদি আমার নামে নোংড়ামি করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাজিরপুর থানার ওসি মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, ঘটনাটি শুনেছি, এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ বলেন, অভিযোগটি শুনে উপজেলা প্রকৌশল দপ্তরকে ঘটনাস্থল সরেজমিন দেখে আসতে নির্দেশনা দিয়েছি। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে থানা পুলিশ অবগত আছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com