Current Bangladesh Time
Thursday July ৯, ২০২৬ ১:০৮ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত তাদের: প্রধান উপদেষ্টা
৬ March ২০২৫ Thursday ৪:১১:৪৮ PM
Print this E-mail this

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, সে সিদ্ধান্ত তাদের: প্রধান উপদেষ্টা


অনলাইন নিউজ ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সেটা তাদের সিদ্ধান্ত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

তিনি বলেন, তাদেরকে (আওয়ামী লীগ) সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কি না, আমি তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারি না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, কে নির্বাচনে অংশগ্রহণ করবে। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। 

সাক্ষাৎকারে নির্বাচনের সম্ভাব্য সময়ের কথাও বলেন ড. ইউনূস। 

প্রধান উপদেষ্টা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার যদি দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়; তবে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারব। যদি সংস্কারে দীর্ঘ সময়ের লেগে যায় তবে আরো কিছু মাস প্রয়োজন হতে পারে। 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেন এখনো স্বাভাবিক হয়নি- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, ভালো থাকা একটি আপেক্ষিক বিষয়, যদি আপনি গত বছরের এই সময়ের সঙ্গে তুলনা করেন, তবে সব ঠিক আছে বলেই মনে হয়। এখন যা ঘটছে, তা অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা কিছু নয়। 

বাংলাদেশের বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির জন্য ক্ষমতাচ্যুত সরকারকে দায়ী করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই না এসব ঘটনা ঘটুক। আপনাকে বিবেচনা করতে হবে, আমরা কোনো আদর্শ দেশ বা আদর্শ শহর নই যে, হঠাৎ আমরা তৈরি করেছি। এটি একটি দেশের ধারাবাহিকতা, যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, একটি দেশ যা বহু বছর ধরে চলমান।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন : বিরোধীদলীয় নেতা
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com