Current Bangladesh Time
Friday October ৩০, ২০২৬ ৪:৩৭ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কারাগারে
৭ March ২০২৫ Friday ১০:০১:৩৭ PM
Print this E-mail this

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কারাগারে


বরগুনা প্রতিনিধি:

যুবদল নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিশাদ হাসান প্রিন্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (৭ মার্চ) দুপুরে বরগুনা সদর উপজেলার পুরাতন লোহাপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পরে বিকেলে যুবদল নেতার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রিন্সকে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গ্রেপ্তার প্রিন্স বরগুনা পৌরসভার আমতলা পাড় এলাকার বাসিন্দা।  

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ছাত্রলীগের সাবেক নেতা প্রিন্সকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সমাজে মাদক সেবনের মাত্রা প্রকটভাবে দেখা দিয়েছে: মনজুর মোর্শেদ
বিএম কলেজের ছাত্রাবাসে গভীর রাতে উত্তেজনা, মুখোমুখি ছাত্রদল ও শিক্ষার্থীরা
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে পৌর টোলের নামে অর্থ আদায়
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ঘিরে বরিশালের উপকূলে সতর্কতা, পায়রা বন্দরে ৩ নম্বর সংকেত
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com