Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৯:২৮ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার
৭ March ২০২৫ Friday ১০:০৬:৪৭ PM
Print this E-mail this

বামনায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার


বামনা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলার গুদিঘাটা গ্রামের দক্ষিণ ঠুডাখালী নদীর তীর থেকে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তার চারজনকে শুক্রবার (৭ মার্চ) সকালে আদালতের মাধ্যমে বরগুনা জেলা কারাগারে পাঠানোর হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।  

তারা হলেন- বরগুনা পৌরসভার খাড়াকান্দা এলাকার মরহুম মোসলেম খানের ছেলে রাজু খান (২৬), বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী গ্রামের খালেক খানের ছেলে হোসেন খান (২৫), সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী গ্রামের গণি আকনের ছেলে সজীব আকন (২৭) ও শাহজালাল আকন (২৫)। 

তাদের প্রত্যেকের নামে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার করার সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি জব্দ করেছে পুলিশ। 

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, গ্রেপ্তার চার ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com