Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় মানববন্ধন
২৬ April ২০২৫ Saturday ৩:৫৬:৩৩ PM
আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধিঃ
আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাজলুম সাংবাদিক মাহমুদুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মানববন্ধন করা হয়েছে।
শনিবার ২৬ এপ্রিল সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনের সড়কে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টেলিভশনের মালিক মোস্তফা কামাল কর্তৃক আমার দেশের সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
আমার দেশ কাঠালিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ফয়সাল আহম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও আমার দেশ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি মোঃ শফিউল আজম টুটুল, কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, উপজেলা ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তুষার, এনএনসির সভাপতি আলহাজ্ব মাসুম বিল্লাহ, এনসিপি উপজেলা সংগঠক মোঃ শান্ত, আমার দেশ রাজাপুর প্রতিনিধি মোঃ বুলবুল আহমেদ প্রমুখ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা