Current Bangladesh Time
Monday September ২১, ২০২৬ ৬:৪৪ AM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » পাকিস্তান ক্রিকেটে ‘শাটডাউন’ 
১৬ May ২০২৫ Friday ২:২৬:৩৯ PM
Print this E-mail this

পাকিস্তান ক্রিকেটে ‘শাটডাউন’ 


ক্রিড়া ডেস্ক:

পিএসএল বন্ধ হয়েছিল আগেই। সংযুক্ত আরব আমিরাতে বাকি থাকা ৮ ম্যাচের জন্য প্রচেষ্টা চালিয়েছিল তারা। যদিও সেটা কাজে লাগেনি। এরপর পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় সীমান্তে পরিস্থিতি আরও অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে এই টুর্নামেন্ট। তবে পাকিস্তান ক্রিকেটে ধাক্কা যেন এখানেই শেষ হচ্ছে না। 

পিএসএল বন্ধের পরে এবার আরও তিন ঘরোয়া ক্রিকেটের আসর বন্ধ করল পাকিস্তান। চলমান প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-২ টুর্নামেন্ট, আন্ত-জেলা চ্যালেঞ্জ কাপ এবং আন্তঃজেলা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। পিসিবি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতির কারণে’ এই তিন টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে এই তিন টুর্নামেন্ট আবার চালু করা হবে, আর খুব দ্রুতই টুর্নামেন্টের বাকি অংশের সূচিও প্রকাশ করা হবে। তবে সেটা ঠিক কবে থেকে এই আভাস এখন পর্যন্ত দেয়া হয়নি। 

ভারত এবং পাকিস্তানের সামরিক সংঘাতের কারণে দুই দেশের ক্রিকেটেই নেমে এসেছে স্থবিরতা। ভারতে আইপিএল এবং পাকিস্তানে পিএসএলের আসর বন্ধ করা হয়েছিল। ভারত যদিও শুক্রবার থেকেই আইপিএল ফের মাঠে নামাতে আগ্রহী। এমনকি মঙলবারের মাঝেই সব বিদেশী ক্রিকেটারদের ফিরিয়ে আনার কথাও সামনে এসেছে সেই দেশের গণমাধ্যমের সূত্রে। 

অন্যদিকে পাকিস্তানে এখন পর্যন্ত অবস্থার উন্নতি হয়নি। পিএসএল-সহ মোট ৪ টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। চলতি মাসের শেষদিকে বাংলাদেশ জাতীয় দলের সফরের কথা ছিল। সেটাও এখন অনিশ্চয়তার মুখে। পিসিবি জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরবর্তী নির্দেশনার পরেই ফের পিএসএল বা অন্যান্য খেলা মাঠে গড়াবে। 


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল স্টেডিয়ামে ফিরছে ক্রিকেটের বড় আসর
গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতল বরিশালের দাড়িয়াল মিয়া প্রাথমিক বিদ্যালয়
বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’
পটুয়াখালীতে ১০০ ফুটের আর্জেন্টিনার পতাকা ও মেসির অবয়ব নিয়ে বিশাল শোভাযাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com