Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৪:০৮ AM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » বরিশাল » ববি’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন
২১ May ২০২৫ Wednesday ৭:১৩:০১ PM
Print this E-mail this

ববি’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন


ক্যাম্পাস প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনকে রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ তৌফিক আলমের নির্দেশে বুধবার সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড. মোছা. সানজিদা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আদেশে আরও বলা হয়ে‌ছে, তাঁর এ দায়িত্ব যোগদানের তারিখ থেকে ছয় মাস অথবা যথাযথ প্রক্রিয়ায় একজন রেজিস্ট্রার নিয়োগ ও যোগদান সম্পন্ন হওয়ার তারিখ এই দুইয়ের মধ্যে যেটি আগে হবে সেই তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। তিনি পূর্বানুমোদিত হারে দায়িত্বভাতা এবং কর্মস্থলের শহরে ব্যবহারের জন্য গাড়ির সুবিধা লাভ করবেন।

জানতে চাইলে অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন বলেন, ‘রেজিস্ট্রারের কাজ ভিসির নির্দেশ বাস্তবায়ন করা। তবে প্রশাসনিক কাজে এসে ছাত্র-শিক্ষকদের যাতে হয়রানির শিকার হতে না হয়, সেটা নিশ্চিত করা হবে।’ বুধবার দুপুরেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানান ড. মুহসিন।

প্রসঙ্গত, ববির সাবেক উপাচার্য প্রফেসর ড. সুচিতা শারমীন ইংরেজি বিভাগের অধ্যাপক মুহসিনকে সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি আপত্তিকর ভাষায় চিঠি দেন। ওই ঘটনায় ছাত্র-শিক্ষকেরা ক্ষুব্ধ হন, যার দরুন টানা ২৯ দিন আন্দোলনের মুখে ড. সুচিতাকে ববি ছাড়তে হয়।

সম্প্রতি নবনিযুক্ত উপাচার্যের কাছে আন্দোলনে মুখ্য ভূমিকা রাখা শিক্ষকেরা গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় রেজিস্ট্রারের মতো গুরুত্বপূর্ণ পদে ড. মুহসিন উদ্দিনকে আপৎকালীন দায়িত্ব প্রদানের পক্ষে মত দেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার এ আদেশ দেওয়া হলো।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com