Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ১১:১২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালে বিএনপি ১২ নেতার পদ স্থগিত
২২ May ২০২৫ Thursday ২:২৭:৪২ PM
Print this E-mail this

বরিশালে বিএনপি ১২ নেতার পদ স্থগিত


নগর প্রতিনিধি:

মেঘনায় বালু মহালের ইজারা বাগাতে এক সেনাসদস্যকে অপহরণ ও মারধরের ঘটনায় বরিশালে বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ শীর্ষ নেতার পদ আরো ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ২৭ মার্চ ঘটনার পর ১২ জনের পদ ৩ মাসের জন্য স্থগিত এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আললকে একমাত্র সদস্য করে তদন্ত কমিটি গঠিত হয়।

জানা গেছে, সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযুক্তদের পদ ছয় মাসের জন্য স্থগিত রাখার শাস্তি দেওয়া হয়। অভিযুক্তদের মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি দিয়েছেন সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

শাস্তিপ্রাপ্তরা হলেন হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম, জেলা ছাত্রদলের সহসভাপতি নুর হোসেন সুজন, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউল রহমান মঞ্জু, ভারপ্রাপ্ত সম্পাদক নিজাম, কামরুল ইসলাম, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার, মহানগর যুবদলের সহ সম্পাদক বেলায়েত হোসেন, রুবেল ও ফাহিম।

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে অভিযোগ প্রমাণিত হয়েছে। অনেকজন দলের গুরুত্বপূর্ণ পদে থাকায় তাদের লঘু শাস্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ জেলায় ৬টি বালুমহাল ইজারা দেওয়া হয়। হিজলা উপজেলাসংলগ্ন মেঘনার বালুমহালের ইজারা বাগাতে বিএনপি নেতারা ‘গুছ’ মিশনে নেমেছিলেন। তাদের এড়িয়ে দরপত্র জমা দেন কাজী আব্দুল মতিন।

এতে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতারা মতিনের ভাতিজা সেনা সদস্য জাফরকে জেলা প্রশাসকের দপ্তরের সামনে মারধর করে একটি রেস্ট হাউসের কক্ষে আটকে রাখেন। সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়ে দেওয়ান মনির হোসেন, নুর হোসেন সুজন ও ইমরান খন্দকারকে গ্রেপ্তার করেছিল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com