Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৯:০৪ PM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » স্বাস্থ্য » দেশে ফের করোনার হানা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯
৩ June ২০২৫ Tuesday ৮:৩৪:৪৪ PM
Print this E-mail this

দেশে ফের করোনার হানা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯


আমাদের বরিশাল ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে পরীক্ষা করে নয় জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। 

মঙ্গলবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নয় জন করোনা আক্রান্ত হয়েছেন। এ যাবত দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৭২৯ জন। 

২৪ ঘণ্টায় দুজন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ যাবত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৫৪ জন। এ সময় পর্যন্ত মোট ৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ যাবত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ১৭১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক পাঁচ। এ যাবত শনাক্তের হার মোট ১৩ দশমিক শূন্য পাঁচ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ। এ সময় পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ৪৯৯ জনের এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ। 

গতকাল সোমবার দেশে ২৪ ঘণ্টায় ২৮ জনকে পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com