ঝালকাঠির কাঁঠালিয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বিমা কর্মীর পায়ের গোড়ালি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২২ জুলাই) দিনগত রাত ৩টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত এনজিও কর্মীর নাম মো. আব্দুল খালেক মোল্লা (৪০)। তিনি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত এবং ওই এলাকার মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের সিঁদ কেটে ভেতরে ঢুকে খালেক মোল্লার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে পায়ের গোড়ালির রগ কেটে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তবে ঘর থেকে কোনো মালামাল নেওয়া হয়নি।
পরে স্থানীয়রা তাকে আমুয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
ধারালো অস্ত্রের কোপে তার পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা জানান, ‘বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প