Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৮:৫০ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে কলহের জেরে স্ত্রীর আত্মহত্যা
৩ August ২০২৫ Sunday ৮:৪৭:২৪ PM
Print this E-mail this

নেছারাবাদে কলহের জেরে স্ত্রীর আত্মহত্যা


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী। ওই দম্পতির ঘরে রয়েছে দুটি ছোট শিশুসন্তান।

প্রতিবেশীদের দাবি, চাচাতো ভাইয়ের সঙ্গে আইমিনের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও স্বামীর মোবাইল ফোনে পৌঁছানোর পর দাম্পত্য কলহ চরমে ওঠে। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

আইমিনের স্বামী রাজু মাঝি জানান, ‘আমার স্ত্রীর সঙ্গে তার চাচাতো ভাই ইয়াসিনের পরকীয়া ছিল। সম্প্রতি ইয়াসিন আমার ইমো নম্বরে তাদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও পাঠায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সে ২০ হাজার টাকা দাবি করে। আমি ১০ হাজার টাকা জোগাড় করে দিই। এরপর বিষয়টি নিয়ে আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এ ঘটনার রেশ ধরেই হয়তো সে আত্মহত্যা করেছে।’

নিহতের মা আখতারুননাহার বলেন, ‘আমার মেয়ে ও জামাই দুজনেই ঢাকায় থাকত। ভিডিওটি নিয়ে কিছুদিন আগে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে মেয়ে বাড়ি চলে আসে। গত রাতে জামাই বাড়িতে এলে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। সেই ঘটনার পর হয়তো মেয়ে গলায় ফাঁস দিয়েছে কিংবা কেউ তাকে মেরে ঝুলিয়ে রাখতে পারে।’

জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল হোসেন বলেন, ‘রাজু মাঝি ও আইমিনের একবার বিচ্ছেদ হয়েছিল। পরে তারা আবার একসঙ্গে থাকতে শুরু করে। শুনেছি, আইমিন ও তার চাচাতো ভাইয়ের সম্পর্ক নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তবে কীভাবে তার মৃত্যু হলো, তা বলা মুশকিল।’

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রোববার সকালে পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com