Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৭:৩৯ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বরগুনায় চর দখলের প্রতিবাদে বামনায় কৃষকদের মানববন্ধন
৮ August ২০২৫ Friday ১:৩০:৩৫ PM
Print this E-mail this

বরগুনায় চর দখলের প্রতিবাদে বামনায় কৃষকদের মানববন্ধন


বামনা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলার রুহিতার চরে ভূমিদস্যুদের হানা, কৃষকদের ফসল ও গবাদি পশু লুটের প্রতিবাদে মানববন্ধন করেছেন চরে সরকারিভাবে বন্দোবস্ত পাওয়া কৃষক ও স্থানীয়রা। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার গোলচত্বরে কয়েক শ কৃষক এ মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে বক্তব্য দেন বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান, মুক্তিযোদ্ধা সেলিম সরদার, পূর্ব সফিপুর গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম, কৃষক হোসাইন আলী কাজী, সালেহ উদ্দিনপ্রমুখ। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরগুনার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

মানববন্ধনে বক্তারা দাবি করেন, সম্প্রতি বেতাগী উপজেলার সরিষামুড়ি, কালীকাবাড়ি ও বলইবুনিয়া এলাকার একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক চরে ঢুকে কৃষকদের ফসল কেটে নেওয়ার পাশাপাশি নতুন ঘর নির্মাণের পাঁয়তারা করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com