Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৯:৪১ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে চাঁদাবাজি মামলায় জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ গ্রেফতার
৯ August ২০২৫ Saturday ১:১৪:৪০ AM
Print this E-mail this

পিরোজপুরে চাঁদাবাজি মামলায় জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ গ্রেফতার


পিরোজপুর প্রতিনিধি:

চাঁদাবাজি মামলায় পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে পিরোজপুর শহরের আবাসিক বিলাস হোটেলে পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম মারুফের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে শুক্রবার দুপুরে জুয়েল শেখ নামে এক বালু ব্যবসায়ী মারুফসহ পাঁচজনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে মিরন ও মিলন নামের দুই যুবকের পাশাপাশি আরও ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিও রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ৫ আগস্ট থেকে মারুফ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চাঁদা দাবি করে আসছিল। এই অভিযোগে ১০ আগস্ট তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করে বিএনপি। তবুও তিনি চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।

জানা যায়, মারুফ কিছুদিন ধরে জুয়েল ও তার ব্যবসায়িক সহযোগী রিপনের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এছাড়া প্রতিমাসে ১ লাখ টাকা করে চাঁদা দাবি করতেন তিনি। চাঁদা না দেওয়ায় তাদের ওপর ক্রমাগত হুমকি, ভয়ভীতি ও প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়।


গত ৫ আগস্ট দুপুরে বলেশ্বর ব্রিজ সংলগ্ন “মেসার্স রুমু এন্টারপ্রাইজ” অফিসের সামনে মারুফ এবং তার সহযোগীরা চাঁদা আদায়ের উদ্দেশ্যে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, মারুফ নিজ হাতে হকিস্টিক দিয়ে জুয়েলকে এলোপাথাড়িভাবে মারধর করেন। জুয়েলকে বাঁচাতে এগিয়ে এলে রিপনকেও বেধড়ক মারধর করা হয়।

জুয়েল দৌড়ে তার অফিসে ঢুকে দরজা বন্ধ করলেও, হামলাকারীরা সেখানেও হানা দেয়। তারা দরজা ভেঙে জুয়েলকে হাত-পা বেঁধে পুনরায় মারধর করে এবং চাঁদার দাবিতে চাপ সৃষ্টি করে। আশপাশের লোকজনের হস্তক্ষেপে তারা পালিয়ে যায়। তবে যাওয়ার আগে খুন জখমের হুমকি দিয়ে যায় এবং দাবি করে, চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখতে দেবে না।


গত বছরের ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১০ আগস্ট কেন্দ্রীয় যুবদল মারুফসহ পিরোজপুর জেলা যুবদলের শীর্ষ তিন নেতা এবং ভান্ডারিয়া উপজেলার সদস্য সচিবকে প্রাথমিক সদস্য পদসহ সকল দলীয় পদ থেকে বহিষ্কার করে।


একই সঙ্গে যুবদলের কেন্দ্রীয় কমিটি জানায়, বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায়ভার সংগঠন নেবে না এবং তাদের সঙ্গে কোনো নেতাকর্মী যেন সম্পর্ক না রাখে, সে বিষয়ে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com