Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৪:৩০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুরের ইউএনও রাহুল চন্দ ওএসডি 
২১ August ২০২৫ Thursday ৪:৫২:০৭ PM
Print this E-mail this

ছাত্র হত্যা মামলার আসামি রাজাপুরের ইউএনও রাহুল চন্দ ওএসডি 


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ছাত্র-জনতার আন্দোলনে সাভারে স্কুলছাত্র আলিফ আহমেদ সিয়াম হত্যা মামলার আসামি ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহুল চন্দকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব বারিউল করিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদে বদলি পূর্বক নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ

এদিকে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় রাজাপুর উপজেলা পরিষদের সামনে ইউএনও রাহুল চন্দকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে রাজপুর উপজেলাবাসী। এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকারিয়া সুমন, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি জাহিদ মাস্টার, উপজেলা জামায়াতের আমির কবির হোসেন, জুলাই যোদ্ধা মো. মূসা প্রমুখ।

বক্তারা বলেন, গুলি ও হত্যার নির্দেশদাতা হিসেবে শাস্তি পাওয়ার কথা থাকলেও এখনো বহালতবিয়তে সরকারের প্রশাসনিক দায়িত্ব পালন করছেন ছাত্রলীগ থেকে আসা এই কর্মকর্তা রাহুল চন্দ। দ্রুত তাকে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন তারা। 

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে রাহুলের নির্দেশে গুলি চালায় পুলিশ। আর সেই গুলিতেই অনেকের সঙ্গে নিহত হন সাভার ডেইরি ফার্ম স্কুলের ১০ম শ্রেণির ছাত্র আলিফ আহমেদ সিয়াম। এই হত্যার অভিযোগে গত ৬ জুন সাভার থানায় সিয়ামের বাবা বুলবুল কবির বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও ওবায়দুল কাদেরসহ ৩২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com