Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে সরকারি মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষকদের মানববন্ধন
২ September ২০২৫ Tuesday ৪:৩৮:৪০ PM
ঝালকাঠিতে সরকারি মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষকদের মানববন্ধন
রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:
ঝালকাঠিতে এক দফা,দ এক দাবি সহকারী শিক্ষকের এন্ট্রিপদ নবম গ্রেড ধরে চারস্তরীয় একাডেমিক পদসোপান চাই এ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার জেলা শাখা।
মঙ্গলবার ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের দাবি হলো- এন্ট্রিপদ নবম গ্রেডে রেখে চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন। এ দাবি পূরণ না হওয়ায় শিক্ষক সমাজ বঞ্চনার শিকার হচ্ছেন। তারা জানান, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চারস্তরীয় পদসোপান বাস্তবায়ন সময়ের দাবি। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত শিক্ষকরা জানান, শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে এই এক দফা দাবি বাস্তবায়ন এখন জরুরি। আয়োজন করে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার জেলা শাখা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী