Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
৬ September ২০২৫ Saturday ৯:২৬:০৮ PM
বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলেরকর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় দেহেরগতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দেহেরগতি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মো. জসিম উদ্দিন এর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান রাকিব, দেহেরগতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবিএম মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটু, সদস্য মেহেদী হাসান মৃদুল ও রফিকুল ইসলাম বাবু।এসময় আরও উপস্থিত ছিলেন দেহেরগতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ইয়ার হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, দেহেরগতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহিন বিশ্বাস, স্বেচ্ছাসেবক নেতা সাইদুল, রবিউল, রানা। এছাড়া রহমতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন সরদার, রাসেল মল্লিক, রাকিব সরদারসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন— “স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কতিপয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, কিন্তু স্বেচ্ছাসেবক দল তা কঠোরভাবে প্রতিহত করবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল