Current Bangladesh Time
Monday July ৬, ২০২৬ ৩:০৩ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
১৯ September ২০২৫ Friday ১:০৪:৫৩ AM
Print this E-mail this

মঠবাড়িয়ায় ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা



স্টাফ রিপোর্টার :

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে হামলা, গুলিবর্ষণ, গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ৩ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান বায়জিদ আহম্মেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ১০২ জন নামীয় এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে। উপজেলার গুলিসাখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কবুতরখালী গ্রামের হারুন অর রশিদ হাওলাদার বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বেলা ১১ ঘটিকার দিকে বিএনপির কেন্দ্র ঘোষিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে উপজেলার টিয়ারখালী বাজারের কমিউনিটি ক্লিনিকের সামনে রাস্তার উপর বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে আসামিরা হামলা চালায়৷ এসময় আসামিরা গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, মটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়৷ এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়৷

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রশক্তি নেতার মামলা বাণিজ্যে তোলপাড়:কবর-কারাগার থেকে বোমা নিক্ষেপ!
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com