Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৪:০৫ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, মহাসড়ক অবরোধ
১২ October ২০২৫ Sunday ৫:১৯:৪৯ PM
Print this E-mail this

ঝালকাঠিতে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, মহাসড়ক অবরোধ


নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠির একটি মাধ্যমিক স্কুলে ছাত্রীদের সঙ্গে শিক্ষকের অশালীন আচরণ ও উত্ত্যক্ত করার প্রতিবাদ এবং বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা সদরের ঝালকাঠি-খুলনা মহাসড়কের বৈদারাপুর এলাকায় এ অবরোধ করেন স্থানীয় বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় মহাসড়কে বড় বড় গাছ ফেলে অবরোধ করেন। পদত্যাগপূর্বক অভিযুক্ত দুই শিক্ষকের বিচারের দাবিতে স্লোগানে ফেটে পড়েন ছাত্র-ছাত্রীরা। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে মহাসড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।


শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়টির দুই সহকারী শিক্ষক সোহাগ হোসেন শরীফ এবং মো. আতাউর রহমান স্কুলের কোচিং ক্লাসে পাঠ্য বইয়ের পড়া বাদ দিয়ে ছাত্রীদের সঙ্গে অশালীন কথা বলে আসছেন। ছাত্রীদের মোবাইল ফোনে আপত্তিকর ম্যাসেজ দিয়েও উত্ত্যক্ত করে আসছেন। সম্প্রতি এ বিষয়টি অসহনীয় হলে শিক্ষার্থীরা স্কুলে বিক্ষোভ শুরু করে।

গত শুক্রবার অভিযুক্তি এক শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন এক অভিভাবক।


এদিকে সড়ক অবরোধের খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযুক্ত শিক্ষকদ্বয়কে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।


ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, ‘আমি এ স্কুলটির সভাপতি। অভিযুক্ত ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’


ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘গত শুক্রবার এক ছাত্রীর মা এক শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com