Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ৫:০৭ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » শিয়ালবাড়ী অগ্নিকাণ্ডে নিহত প্রকৌশলীর দাফন আমতলীতে সম্পন্ন
২০ October ২০২৫ Monday ১১:১৬:৪৯ PM
Print this E-mail this

শিয়ালবাড়ী অগ্নিকাণ্ডে নিহত প্রকৌশলীর দাফন আমতলীতে সম্পন্ন


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

ঢাকার মিরপুর শিয়ালবাড়ী কেমিক্যাল গোডাউনে অগ্নিকান্ডে নিহত আরএন ফ্যাশন পোশাক কারখানার জিএম প্রকৌশলী আল-মামুনের দাফন আমতলী উপজেলার তারিকাটা গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।

সোমবার দুপুরে তার দাফন শেষ হয়। এর আগে আমতলী ও গ্রামের বাড়ি তারিকাটায় দুই দফায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। ছেলের এমন মৃত্যুতে বাকরুদ্ধ বৃদ্ধা মা আম্বিয়া খাতুন।

জানা গেছে, ঢাকায় মিরপুর শিয়ালবাড়ী একটি কেমিক্যাল গোডাউল গত মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই গোডাউনের পাশে আরএন ফ্যাশন পোশাক কারখানা ছিল। ওই কারখানায় কেমিক্যালের ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে পোশাক কারখানার জিএম প্রকৌশলী আল-মামুন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। মৃত্যুর পাঁচ দিন পর রোববার রাতে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের কাছে হস্তান্তর করে।

সোমবার সকালে তার মরদেহ আমতলীতে তার শ্বশুর আব্দুস সালামের বাড়িতে নেওয়া হয়। ওই বাড়িতে তার স্ত্রী ইসরাত জাহান এ্যামি তার সাত বছর ছেলে ইসতিয়াক আহমেদ ইবাদ ও দেড় বছরের ছেলে ইমতিয়াজ আহমেদ মুসাফ বসবাস করে। বাড়িতে তার মরদেহ আনা হলে আত্মীয়স্বজনের মধ্যে কান্নার রোল পড়ে যায়। পরে আমতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজা এবং গ্রামের বাড়ি তারিকাটায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেয়। ছেলেকে হারিয়ে বৃদ্ধা মা আম্বিয়া বেগম বাকরুদ্ধ। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ‘মোর আর কেউ নাই। কেডা মোরে ওষুধ কেনার টাহা দেবে। ও আল্লাহ ওরে না নিয়া মোরে নিতা। এ কী হরলে আল্লাহ?’

স্ত্রী ইসরাত জাহান এ্যামি বলেন, যার যাবার সে তো চলে গেছে। এখন দুটি শিশু সন্তান কিভাবে মানুষ করব তা নিয়ে ভাবছি?  

প্রকৌশলী আল-মামুনের শ্বশুর ইউনুস আলী খান কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করেছে। সোমবার সকালে এসে আমতলীতে পৌঁছেছি। তিনি বলেন, দুই দফায় জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি তারিকাটা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, সরকারি নিয়ম অনুসারে নিহত প্রকৌশলী আল-মামুনের পরিবারকে সহায়তা করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com