Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ১০:৩১ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » ‘আমি আওয়ামী লীগ করি, এটাই আমার অপরাধ। এভাবে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না।’
৩০ October ২০২৫ Thursday ৭:০৭:০৮ PM
Print this E-mail this

‘আমি আওয়ামী লীগ করি, এটাই আমার অপরাধ। এভাবে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না।’


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

‘আমি আওয়ামী লীগ করি, এটাই আমার অপরাধ। এভাবে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না।’ মন্তব্য করেছেন পিরোজপুরের নেছারাবাদ সারেংকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে নেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

গতকাল বুধবার গভীর রাতে উপজেলার ছারছিনা বাসস্ট্যান্ড এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, একটি মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলা সে বিষয়ে কিছু জানায়নি।

নজরুল ইসলামের স্ত্রী মোছা. মমতাজ বেগম তাঁর স্বামী নির্দোষ দাবি করে বলেন, ‘আমার স্বামীর নামে কোনো মামলা নেই। তিনি আওয়ামী লীগ করেন বলেই হয়তো তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

গ্রেপ্তার নজরুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়নে উপজেলার ১০ নম্বর সারেংকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি তিনি পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।

জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘একটি মারামারির মামলায় চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com