Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ১০:৫৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » দেশব্যাপী সুনাম কুড়িয়েছে কালিরবাজারে নাসিরের রসগোল্লা
২৫ November ২০২৫ Tuesday ১২:৪৪:৪৯ PM
Print this E-mail this

দেশব্যাপী সুনাম কুড়িয়েছে কালিরবাজারে নাসিরের রসগোল্লা


সুমন দেবনাথ, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলায় বাংলার বাঘ শেরে বাংলা এ কে ফজলুল হকের পূন্যভুমি চাখার ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিবাজারে নাসিরের রসগোল্লা দেশব্যাপী সুনাম অর্জন করেছেন। ঈদ কিংবা ছুটির দিনে হাজার হাজার মানুষ ভিড় করে তার দোকানে। স্বাদে-ঘ্রানে অনন্য তার তৈরি রসগোল্লা যে জনপ্রিয়তা পেয়েছে সেক্ষেত্রে চাহিদার তুলনায় মিষ্টির উৎপাদন খুবই কম।

কারিগর নাসির নিজ হাতেই ৩০ বছর যাবত গ্রামের খাঁটি গরুর দুধ সংগ্রহ করে মিষ্টি তৈরি করেন। তার মিষ্টি খেতে খুবই সুস্বাদু ও মজাদার। উপজেলার যেকোনো মেহমান এলে তাদের পছন্দের শীর্ষে থাকে কালিবাজারের রসগোল্লা।

বানারীপাড়া থেকে ঢাকা কিংবা অন্য কোথাও বেড়াতে গেলে মেহমানদের চাহিদা থাকে কালির বাজারের রসগোল্লা। সন্ধ্যা নদীর তীরবর্তী স্থানে বাজারটি হওয়ায় প্রতিদিন বিকেলে নদীর পাড়ে মানুষ ঘুরতে এসে রসগোল্লা ও পুরি খেয়ে যায়।

স্থানীয়রাও কালিবাজারের মিষ্টি ও পুরি খুব পছন্দ করেন। জানা যায় কারিগর নাসির প্রতিদিন দুপুরে ক্রেতাদের সামনেই খাঁটি গরুর দুধ দিয়ে ছানা তৈরি করে রসগোল্লা বানিয়ে থাকেন।

দেশের যেকোনো প্রান্ত থেকে লঞ্চ কিংবা বাসে বরিশাল আসার পরে, বরিশাল সদর থেকে বাস কিংবা মাহিন্দ্রা করে বানারীপাড়া আসতে হবে। বানারীপাড়া থেকে ট্রলার কিংবা অটোতে করে কালির বাজারে যেতে পারবেন অনায়াসে।

সুমন দেবনাথ, বানারীপাড়া
তারিখঃ ২৫-১১-২০২৫ ইং
০১৭১৭৫০৯৮১৪

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com