বরগুনার বামনায় মো. আবদুল জলিল (৪৫) নামে এক প্রবাসীকে গলা টিপে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তার স্ত্রী নাজমা বেগম (৩৫) ও পরকীয়া প্রেমিক আল আমিনকে (৩০) আটক করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালি গ্রামের নিজ বাড়িতে স্ত্রী ও পরকীয়া প্রেমিক জলিলকে গলা টিপে হত্যা করেছে বলে জানা গেছে। জলিলের সংসারে ৫ সন্তান রয়েছে।
জিজ্ঞাসাবাদে আটকরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বামনা থানা পুলিশ।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, জলিল ১৫ দিন আগে প্রবাস থেকে বাড়িতে আসেন। একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন গৃহকর্মী হিসেবে ৫ বছর ধরে তার বাড়িতে কাজ করতেন। স্বামী প্রবাসে থাকার সুবাদে নাজমা ও আল আমিন পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এ ঘটনা জলিল জানতে পারলে স্ত্রী ও পরকীয়া প্রেমিক রোববার দুপুরে তাকে অচেতন করে গলা টিপে হত্যা করেন। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দেয়।
পুলিশ রোববার সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য বামনা থানায় নিয়ে আসে। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বামনা থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, নাজমা ও আল আমিন প্রাথমিক তদন্ত ও স্বীকারোক্তিতে হত্যার দায় স্বীকার করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প