Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৫:৪১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল ও সম্পাদক জসিম
২০ December ২০২৫ Saturday ১০:৪০:১১ PM
Print this E-mail this

বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিল ও সম্পাদক জসিম


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের দুই বছর মেয়াদি (২০২৬-২০২৭) ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জলিলুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জসিম উদ্দিন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু। প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইয়াকুব আলী।

নির্বাচনে মোট ৪৭ জন ভোটার ভোট দেন। ১৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আমার দেশের জলিলুর রহমান। তার প্রতিদ্বন্ধী মাইটিভির অহিদুজ্জামান ডিউক ১৬ ভোট পেয়ে দ্বিতীয় ও ১১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জনকণ্ঠের কামরুজ্জামান বাচ্চু। ৩৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, প্রতিদ্বন্ধী অপর প্রার্থী নিউ নেশনের মু. মঞ্জুর মোর্শেদ। ৩৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবকণ্ঠের জসিম উদ্দিন, তার প্রতিদ্বন্ধী প্রার্থী সময়ের আলোর মনিরুজ্জামান হিরোন পেয়েছেন ১১ ভোট।

নির্বাচিত চার নির্বাহী সদস্যরা হলেন মো. খলিলুর রহমান (দৈনিক সাথী), জিতেন্দ্র নাথ রায় (সমকাল), অতুল চন্দ্র পাল (ভোরের কাগজ) ও আবু সুফিয়ান (সংগ্রাম)। অন্যরা হলেন খোলা কাগজের ইউসুফ আলী সেন্টু (যুগ্ম সাধারণ সম্পাদক), কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন (গণদাবী), দপ্তর সম্পাদক মো. পিয়াল হাসান (সময়ের আলো), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসা. কহিনুর বেগম (সাগরকুল), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইনকিলাবের নুরুল ইসলাম ছিদ্দিকী মাসুম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজয় টিভির উত্তম কুমার।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com