পটুয়াখালী বাউফল উপজেলায় ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে এটিএম কাওসারকে (৪০) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বুজরুক আলী সিকদার বাড়ি মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। কাওসার দশমিনা ডা. ডলি আকবার মহিলা কলেজের প্রভাষক ও বাউফল সদর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, চলমান ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা কাওসারকে গ্রেফতার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প