Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ৪:০১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » পটুয়াখালী ২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ
২৪ December ২০২৫ Wednesday ৩:২৯:১৪ PM
Print this E-mail this

পটুয়াখালী ২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ড. শফিকুল ইসলাম মাসুদ


বাউফল প্রতিনিধি:


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনে অংশগ্রহণ করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সালেহ আহমেদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ড. শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নাজমুল হাসান, জেলা সেক্রেটারি মাও: শহিদুল্লা কায়সার, সহকারী সেক্রেটারী অধ্যাপক এবিএম সাইফুল্লাহ এবং বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহ্বাজ মাও ইসহাক মিয়া, জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর, বাউফল উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো: লিমন হোসেন ও পটুয়াখালী ফাউন্ডেশন এর সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ানসহ পৌর ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিগতদিনে যেভাবে বাউফলবাসীর সাথে ছিলাম। ভবিষ্যতে সেবক হতে পারলেও সেবক হিসেবে আছি, না হতে পারলেও আছি কারণ আমরা সেবক হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমরা এবার বাউফলবাসীকে এমপি বানাবো, ইনশাআল্লাহ। আমরা তাদের সেবক হিসেবে পাশে থেকে ভূমিকা পালন করবো।
তিনি আরও বলেন, বাউফলবাসীর কাছে দোয়া চাই, এবার বাউফলবাসীকে সৎ, দক্ষ ,যোগ্য নেতৃত্ব উপহার দিয়ে বাউফলবাসীকে বিজয় করতে পারি।
এর আগে সকালে বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রের লক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বাউফলবাসীর কাছে দোয়া চেয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, নির্বাচন বিধির কারণে মনোনয়ন ফরম কোন ব্যক্তির পক্ষ থেকে তোলা হলেও মূলত এই ফরম বাউফলের প্রায় ৪ লক্ষ ভোটারের পক্ষ থেকে তোলা হয়েছে। আমরা আপনাদের প্রতিনিধিত্ব হিসেবে আজকে ফরম তুলছি, কারণ বাউফলে ব্যক্তি এমপি হবে না—এমপি হবে বাউফলের সাধারণ ভোটারগণ। সরকারিভাবে যিনি নির্বাচিত হবেন, তিনি হবেন এই ভোটারদের সেবক।”
দোয়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ ও মহিলা বিভাগের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী, জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com