Current Bangladesh Time
Monday November ১৬, ২০২৬ ১২:০৮ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে কিশোর সিয়াম নিহত,আটক ১
২৪ December ২০২৫ Wednesday ৫:৩৭:৪৪ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে কিশোর সিয়াম নিহত,আটক ১


মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় সিয়াম (২০) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন কিশোর। শনিবার দুপুরে সুবিদখালী সরকারি কলেজের পেছনে এ মর্মা*ন্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। এ বিষয়ে বিকেল তিনটায় প্রেস ব্রিফিং করবে সংস্থাটি।

নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘোপখালী গ্রামের বাসিন্দা বাসেত তালুকদার (জুয়েল)-এর ছেলে। আহত কিশোরের নাম আবদুল্লাহ (১৭)। তিনি বাদল মাস্টারের ছেলে। আহ*ত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সিয়াম ঢাকায় বসবাস করতেন। গত ১৮ ডিসেম্বর তিনি সুবিদখালীতে তার খালার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তিনি তার খালাতো ভাই আবদুল্লাহর সঙ্গে খালার বাড়ি থেকে বের হন। পরে দুপুর ৩টা থেকে ৪টার মধ্যে সুবিদখালী সরকারি কলেজের পেছনে দুর্বৃত্তদের হামলার শিকার হন তারা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি
বরিশালের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com