Current Bangladesh Time
Monday June ২২, ২০২৬ ১:৩৩ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » পটুয়াখালী সদর » মির্জাগঞ্জ » পটুয়াখালী-১ আসনে মনোনয়ন দাখিল করলেন বিএনপির প্রার্থী আলতাফ চৌধুরী
২৮ December ২০২৫ Sunday ৫:১৬:৪৬ PM
Print this E-mail this

পটুয়াখালী-১ আসনে মনোনয়ন দাখিল করলেন বিএনপির প্রার্থী আলতাফ চৌধুরী


পটুয়াখালী প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর–মির্জাগঞ্জ–দুমকী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়ন দাখিলকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণের বাহিরের সড়ক ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে জেলা প্রশাসক কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলতাফ হোসেন চৌধুরী। পরে দলীয় নেতাকর্মীরা তার বাসভবনের সামনে তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আলতাফ হোসেন চৌধুরী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আমি আশাবাদী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমেই দেশের প্রায় ২০ কোটি মানুষ প্রমাণ করবে কীভাবে তারা তাদের সাংবিধানিক অধিকার পুনরুদ্ধার করতে জানে।

এ সময় মনোনয়ন দাখিল কার্যক্রম কাভার করতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com