Current Bangladesh Time
Saturday August ২৯, ২০২৬ ৭:২৪ AM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » ভোলা সদর » মনপুরা » লালমোহন » মেজর হাফিজসহ ভোলার ৩টি আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা
২৮ December ২০২৫ Sunday ৯:০৩:৪৫ PM
Print this E-mail this

মেজর হাফিজসহ ভোলার ৩টি আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা


ভোলায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমসহ ৩টি আসনে ( ভোলা-১, ভোলা-২ ও ভোলা-৩) পাঁচজন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকালে ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী হিসাবে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. শাহ আজিজ কাছে মনোনয়নপত্র জমা দেন হাফিজ উদ্দিন আহমেদ।


একই সময়ে ভোলা-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডা. শামীম রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। দুপুরে ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী মো. হাফিজ ইব্রাহিমের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মনের কাছে মনোনয়পত্র জমা দেয়া হয়েছে।


এছাড়া শনিবার ভোলা-১ আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষে দলীয় নেতাকর্মীরা ও এনপিপি (ন্যাশনাল পিপলস পার্টি) প্রার্থী মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। ব্যারিস্টার পার্থের পক্ষে তার ছোটভাই ওয়াসিকুর রহমান ও বিজেপি নেতৃবৃন্দ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন পত্র জমা দিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এ আসনের মানুষের ভালোবাসায় আমি পর পর ৬ বার নির্বাচিত হয়েছি। আমার সাথে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ নির্বাচন করে অর্ধেক ভোট পেয়েনে। বিগত নির্বাচনে বিএনপির কেউ ভোট কেন্দ্রে যেতে পারেনি। কেন্দ্র দখল করে প্রহসনের নির্বাচন করেছে। পুলিশ সরকার মিলে দুটি নির্বাচনে প্রহসন করে আমাকে হারিয়েছে। গৃহবন্দী করে রাখে। আজকে তারা আল্লাহর হুকুমে দেশ ছাড়া হয়েছে।


গোলাম নবী আলমীর মনোনয়নপত্র জমা দেয়ার পর বিজয়ের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, বিগত দিনের আন্দোলন সংগ্রামে অবদানেরে কথা বিবেচনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকের রহমান তাকে মনোনয়ন দিয়েছেন। তার আসনের নেতাকর্মী-সমর্থক সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ে কাজ করবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com