Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৪:৩১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালের ছয়টি আসনেই হাতপাখার প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ
৪ January ২০২৬ Sunday ৭:১৫:১৭ PM
Print this E-mail this

বরিশালের ছয়টি আসনেই হাতপাখার প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ


নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। দুইদিনের যাচাই-বাছাইতে জেলার ছয়টি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুইদিনের বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১০ জনের স্থগিত ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা হলেন, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মেহেদী হাসান রাসেল সরদার, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী ) আসনে উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে মুফতি সৈয়দ এছহাক মো. আবুল খায়ের এবং বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com