Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে এক যুবকের বিরুদ্ধে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ,যুবকের মা গ্রেফতার
১১ January ২০২৬ Sunday ৩:৩৫:১৫ PM
বাউফলে এক যুবকের বিরুদ্ধে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ,যুবকের মা গ্রেফতার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
Screenshot
পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ম শ্রেণি পড়–য়া দুই বান্ধবীকে ধর্ষনের অভিযোগ উঠেছে অনিক (২০) নামে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বাউফল থানায় এক শিক্ষার্থীর মা বাদী হয়ে ধর্ষন মামলা করলে অভিযুক্ত অনিকের মা মোসাম্মদ নুর জাহান বেগমকে (৫০) গ্রেফতার করে পুলিশ। অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে। রাতভর দুই শিক্ষার্থী থানা পুলিশের হেফাজতে থাকার পড় রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ওই দুই বান্ধবী মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সারা দিনে ওই দুই শিক্ষার্থী বাড়ি ফিরে না আসায় তাদের অভিবাবকরা মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারেন তারা মাদ্রাসায় যায়নি। এরপর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে কোন সন্ধান না পেয়ে শুক্রবার (৯ জানুয়ারি) অভিবাবকরা বাউফল থানায় সাধারণ ডায়রী করেন। সুত্রে জানায়, বুহস্পতিবার সকাল সারে ৯টার দিকে অনিক তার এক বান্ধবীকে বাসায় ডাকে। ওই বন্ধবী তার অপর সহপাঠী কাম বান্ধবীকে নিয়ে অনিকের বাসায় যায়। এক পর্যায়ে অনিক তার দুই বান্ধবীকে ধর্ষন করলে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তারা আর ওই দিন বাড়ি ফিরে যায়নি। শুক্রবার রাতে বাড়ি ফিরে দুই শিক্ষার্থী তাদের অভিবাবকদের জানালে তারা শনিবার সন্ধায় বাউফল থানায় অভিযোগ করেন। শিক্ষার্থীদের অভিযোগ ঘটনার সময় অনিকের মা বাসায় থাকলে তিনি কোন প্রতিবাদ করেন নি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনি সহায়তা করেছেন। বাউফল থানার পরিদর্শক (তদন্ত) অতিকুল ইসলাম বলেন, দুই কিশোরীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা মামলা করেছেন ভুক্তভোগী এক কিশোরীর মামলা করলে ,মোসাম্মদ নুর জাহান বেগমকে (৫০) এবং ধর্ষণে সহায়তা করার অভিযোগে অনিকের মা গ্রেফতার করা হয়েছে।’ অনিক পলাতক রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প