Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ৯:৪৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে ‘আজাদী মার্চ’
১২ January ২০২৬ Monday ৭:০৩:৪৬ PM
Print this E-mail this

হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে ‘আজাদী মার্চ’


নগর প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে ‘আজাদী মার্চ’ কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করেন। এরপর সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ‘আজাদী মার্চ’ শুরু হয়।

আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের মোটরযানে করে অংশ নেন।প্ল্যাকার্ড হাতে তারা নানা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। বিভিন্ন আশ্বাস দেওয়া সত্ত্বেও হত্যাকারীদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। 

তারা আরও জানান, দ্রুত সময়ের মধ্যে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

এ কর্মসূচির অংশ হিসেবে একটি মিছিল বের হয়। মিছিলটি সদর রোড থেকে শুরু হয়ে জেলখানার মোড়, বাজার রোড, চকবাজার, গির্জা মহল্লা, লঞ্চঘাটসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুল্লাবাদে গিয়ে শেষ হয়। সেখান সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকের কর্মসূচি সমাপ্ত করে শিক্ষার্থীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com