Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ৫:৪৫ AM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে ৯ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত উপসহকারী প্রকৌশলী সুমন, জিডিতেও মেলেনি উত্তর
১৩ January ২০২৬ Tuesday ৩:১৬:৪০ PM
Print this E-mail this

পিরোজপুরে ৯ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত উপসহকারী প্রকৌশলী সুমন, জিডিতেও মেলেনি উত্তর


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত এক উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমনের বিরুদ্ধে বিনা অনুমতিতে দীর্ঘ ৯ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ তাকে একাধিকবার চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়ার পরও কোনো উত্তর মেলেনি। এমনকি তিনি কর্মস্থলেও যোগ দেননি। পরে কর্মকর্তাকে কর্মস্থলে ফেরাতে থানায় সাধারণ ডায়েরিও দায়ের করেছে সড়ক বিভাগ।

পিরোজপুর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবুল খায়ের সুমন গত বছরের ২৩ এপ্রিল থেকে এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে দফতরটির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করা যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে গত বছরের ২০ মে উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

এ বিষয় আবুল খায়ের সুমনকে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।


এ বিষয়ে পিরোজপুর সওজর নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘তারা কোনোভাবেই সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অফিশিয়ালি তাকে বিভিন্ন সময় চিঠি দেয়া হয়েছে। কিন্তু তার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ চলমান রয়েছে।’


এছাড়া সুমন দীর্ঘদিন কার্যালয়ে অনুপস্থিত থাকার কারণে সওজর দাফতরিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com