Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ১০:৫২ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে বিএনপির আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ
১৬ January ২০২৬ Friday ১২:২১:১৩ PM
Print this E-mail this

বাউফলে বিএনপির আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালী-২ (বাউফল) আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর বিক্ষুব্ধ হয়ে কাফনের কাপড় পরে মিছিলের নেতৃত্ব দেওয়ায়  উপজেলা বিএনপির আহবায়ক আবদুর জব্বার মৃধাকে কারণ দর্শাণোর নোটিশ দেওয়া হয়েছে।

১৪ জানুয়ারী পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে আবদুর জব্বার মৃধাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে আবদুর জব্বার মৃধাকে উদ্দেশ্য করে বলা হয়, পটুয়াখালী-২ বাউফল আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পর আপনার নেতৃত্বে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল হয়েছে। যা দলীয় শৃংখলা ও আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে। তাই আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা ৪৮ ঘণ্টার মধ্যে নিম্মস্বাক্ষরকারীদের সামনে স্ব-শরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয় সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে। এরপরই মনোনয়ন বঞ্চিত দুই নেতা বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুনির হোসেন ও শিল্পপতি ফারুক আহমেদ তালুকদারের অনুসারিরা বিক্ষুব্ধ হয়ে মনোনয়ন বাতিলের দাবিতে বাউফলে কাফনের কাপড় পড়ে মিছিল সমাবেশ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com