Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৫:৩১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশাল-৫ (সদর): ভোটের মাঠে সরোয়ার-হেলাল-ফয়জুল
১৭ January ২০২৬ Saturday ১:২৮:৫৪ PM
Print this E-mail this

বরিশাল-৫ (সদর): ভোটের মাঠে সরোয়ার-হেলাল-ফয়জুল


নিজস্ব প্রতিনিধি:


ইসলামী সমমনা দলগুলোর জোট নিয়ে এতদিন যে আলোচনা চলছিলো এর অবসান হয়েছে। ১১ দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে ২৬৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে জোট থেকে বেরিয়ে যাওয়ার বিভিন্ন কারণ উল্লেখ সহ নিজ দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ফলে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন নিয়ে যে ধোয়াশা ছিলো সেটা কেটে গেছে। বিভাগের সবচেয়ে মর্যাদার আসন বরিশাল সদরে  জোটের পক্ষ থেকে কে প্রার্থী হবেন এ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিলো। বিশেষ করে জামায়াত প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মনোনয়ন পত্র দাখিলের পর সবার মধ্যে এক ধরণের ধোয়াশা তৈরী হয়। শুরু থেকেই আসনটি চাইছিলো ইসলামী আন্দোলন। তাদের যুক্তি দলটির আমীর এর বাড়ী এখানে। সঙ্গত কারণে এই সিট ইসলামী আন্দোলন কে ছাড় দেওয়া হবে। এমনকি কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করে দলটির প্রার্থী মুফতি ফয়জুল করিম জামায়াত কে ইঙ্গিত করে বলেছিলেন ‘ যেহেতু এটা আমীরের সিট সুতরাং অন্য কারো দাবী করাটাই অযৌক্তিক। জামায়াতের সাথে এনিয়ে এতদিন অনেক দর কষাকষি হলেও কার্যত কোন ফল হয়নি। এ আসনটি কোনভাবেই ইসলামী আন্দোলন কে ছাড় দেবে না জামায়াত। অপরদিকে ইসলামী আন্দোলনও বিভাগীয় সদরের আসন ছাড়তে নারাজ। এনিয়ে বনিবনা না হওয়ার কারণেই মূলত ভেতরে ভেতরে দ্বন্দ্ব শুরু হয় দুই দলের মধ্যে। কিন্তু এককভাবে প্রার্থী ঘোষণার পর সেই সমস্যার সমাধান হয়েছে। এখন বরিশাল সদর আসনে নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। আগামী ২১ জানুয়ারী প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। আর ১২ ফেব্রুয়ারী হবে ভোট। সাধারণ ভোটাররা বলছেন আগামী নির্বাচনে মর্যাদার এ আসনে হবে ত্রিমুখী লড়াই। কারণ এ আসনে বিএনপির শক্ত প্রার্থী  হয়েছেন সাবেক চারবারের এমপি মজিবর রহমান সরোয়ার। প্রথমদিকে অনেকের ধারণা ছিলো জামায়াত ও ইসলামী আন্দোলন মিলে যদি একক প্রার্থী দেয় তাহলে সেটা বিএনপির প্রার্থীর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু জোট ভেঙে যাওয়ায় সেই চিন্তার কিছুটা হলেও অবসান হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com