Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৫:৩০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় শ্রীগুরু সংঘের সভাপতি ভক্ত কর্মকার সম্পাদক জহর সাহা
১৭ January ২০২৬ Saturday ৬:১৯:৪১ PM
Print this E-mail this

বানারীপাড়ায় শ্রীগুরু সংঘের সভাপতি ভক্ত কর্মকার সম্পাদক জহর সাহা


 রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :

কমিটি নিয়ে দীর্ঘ দ্বন্দ্বের অবসান ঘটিয়ে বরিশালের বানারীপাড়ায় শ্রীগুরু  সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমের সাংগঠনিক সম্পাদক বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট স্বর্ন ব্যবসায়ী  ভক্ত কর্মকারকে সভাপতি এবং বিশিষ্ট কাপড় ব্যবসায়ী জহর সাহাকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। শুক্রবার

(১৬ জানুয়ারি) সন্ধ্যার পরে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঐতিহ্যবাহী বনিক বাড়ির শ্রীগুরু মন্দির প্রাঙ্গণে একটি আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে শাখা সংঘের সদস্যদের উপস্থিতিতে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়। দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে বানারীপাড়া শ্রীগুরু সংঘের নতুন কমিটি উপহার দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা। এ প্রসঙ্গে রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, জাতি,ধর্ম, বর্ন নির্বিশেষে এই এলাকায় কোনো বৈষম্য থাকবেনা। সাম্প্রদায়িক সম্প্রীতির বানারীপাড়া বিনির্মানে আমি এবং আমার দল সার্বক্ষনিক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাবে। সংগঠনের নব নির্বাচিত সভাপতি ভক্ত কর্মকার জানান, শ্রীগুরু সংঘের মূলনীতি হলো  সত্য, সেবা, নীতি ও ধর্ম’। এই চারটি স্তম্ভের উপর ভিত্তি করে একটি আদর্শ জীবনযাপন এবং মানবজাতির কল্যাণ সাধন করা, যার প্রধান উদ্দেশ্য হলো সঙ্ঘ শক্তির প্রতিষ্ঠা, আদর্শ গৃহস্থ জীবন গঠন এবং ভক্তদের মধ্যে ভাব বিনিময় করা। মানবসেবার মহান ব্রত নিয়ে বানারীপাড়া শ্রীগুরু শাখা সংঘের ঐক্য প্রতিষ্ঠায় নতুন এই কমিটি অগ্রণী ভুমিকা পালন করবে বলেও জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com