Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ১০:৪৯ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে বিএনপি নেতাকে অব্যাহতি
১৭ January ২০২৬ Saturday ৬:২৭:৫৪ PM
Print this E-mail this

বাউফলে বিএনপি নেতাকে অব্যাহতি


অনলাইন নিউজ ডেস্ক:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক আদেশে তাকে অব্যাহতি দেওয়া হয়। 

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, আপনার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছিল। আপনার প্রদত্ত লিখিত ব্যাখ্যা জেলা বিএনপি কর্তৃক পর্যালোচনায় গ্রহণযোগ্য বিবেচিত হয়নি। অতএব দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের আলোকে আপনাকে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক ও সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো, যা আজ থেকেই কার্যকর করা হলো।

এর আগে আবদুল জব্বার মৃধাকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। 

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে। এরপর মনোনয়ন বঞ্চিত দুই নেতা কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ও শিল্পপতি ফারুক তালুকদারের অনুসারিরা ওই মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও কাফনের কাপড় পরে মিছিল করেন। ওই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে আবদুর জব্বার মৃধাকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com