Home » বরিশাল » বাবুগঞ্জ » গণভোটের প্রচারণায় জনগণের দুয়ারে জেলা প্রশাসক সুমন
২০ January ২০২৬ Tuesday ৯:১৬:০০ PM
গণভোটের প্রচারণায় জনগণের দুয়ারে জেলা প্রশাসক সুমন
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ জনগণের মধ্যে গণভোট ও জাতীয় নির্বাচনে আচারবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সরাসরি জনগণের দোরগোড়ায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলার বাবুগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল কেদারপুর ইউনিয়নের মধ্যেভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণভোট বিষয়ক উজান বৈঠকে অংশগ্রহণ করেন । এতে সাধারণ ভোটারদের মধ্যে ভোটদান বিষয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়। গণভোট প্রচারণার আলোচনা সভায় জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, “হ্যাঁ ভোট দিলে দেশ পরিবর্তন হবে, আর না ভোট দিলে দেশ আগের মতোই থাকবে। দীর্ঘ ১৫ বছরে আপনারা ভোট দেওয়ার সুযোগ পাননি, আমিও পাইনি।
এবার আমাদের সামনে সেই সুযোগ এসেছে। আমরা যদি দেশকে পরিবর্তন করতে চাই, তাহলে অবশ্যই হ্যাঁ ভোটে ভোট প্রদান করতে হবে।”তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণই রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সবাইকে ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আসতে হবে। গণভোট ও জাতীয় নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই একটি নতুন বাংলাদেশের ভিত্তি রচনা করবে বলে তিনি মন্তব্য করেন।উঠান বৈঠকে জেলা প্রশাসক ভোটারদের উদ্দেশে বলেন, নির্বাচনকালীন আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ভয়ভীতি বা প্রলোভনে পা না দিয়ে নিজ নিজ ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা প্রশাসক সাধারণ মানুষের মতামত শোনেন এবং গণভোট, পোস্টাল ব্যালট, ভোট প্রদান পদ্ধতি ও নির্বাচনী প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসক গণভোট ও জাতীয় নির্বাচন বিষয়ে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও