Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৭:১৫ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা
২৩ January ২০২৬ Friday ৭:৪৬:৪২ PM
Print this E-mail this

গৌরনদীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৩ জানুয়ারী) দুপুরে গৌরনদী উপজেলার শরিকল এলাকায় এ ঘটনা ঘটে।

এতে অন্তত তিনজন আহত হয়েছে বলে দাবি করা হয় স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে। আহতরা হলেন শাহ আলম ফকির, আনিস ফকির ও কামাল। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান অভিযোগ করেন, ‘শুক্রবার জুমার নামাজের আগে তারা শরিকল বাজারে প্রচারণায় গেলে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপনের সমর্থকরা হামলা চালায়। এসময় তাদের লিফলেট ছিনিয়ে নেয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।’

তিনি আরো বলেন, ‘এ নিয়ে গৌরনদী মডেল থানায় অভিযোগ করতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে না পেয়ে রির্টার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।’

তবে এ বিষয়ে জহির উদ্দিন স্বপনের সাথে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘দুই পক্ষে মধ্যে হাতাহাতির খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com