Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৮:৩১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় নির্বাচনোত্তর সহিংসতা: হিন্দু জাসদ নেতাকে মারধর; দুই যুবদল নেতা বহিস্কার
১৬ February ২০২৬ Monday ১২:২৭:৪৯ PM
Print this E-mail this

বানারীপাড়ায় নির্বাচনোত্তর সহিংসতা: হিন্দু জাসদ নেতাকে মারধর; দুই যুবদল নেতা বহিস্কার


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে কেন্দ্র থেকে দুঃসংবাদ পেয়েছেন যুবদলের দুই নেতা। যুবদল থেকে বহিস্কারসহ

একইসাথে ওই দুই নেতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে রোববার ( ১৫ ফেব্রুয়ারী) দলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, বরিশাল দক্ষিণ জেলার আওতাধীন বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর ডালিমের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে তাদের দুইজনকে বহিষ্কার করা হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। 

এজন্য যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের আহবান জানানো হয়েছে।

জানা গেছে, জাতীয় নির্বাচনের পরের দিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) যুবদলের ওই দুই নেতা বাংলাদেশ জাসদের বানারীপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবিরাজ বিভাষ ঋষীকে মারধর করে গুরুতর আহত করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিভিন্ন মাধ্যমে বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে আসার পর অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হলো।

তবে এ ব্যাপারে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিক মল্লিক ও সদস্য সচিব মাকসুদুর ডালিমের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রেসবিজ্ঞপ্তিতে তারা তাদের বহিস্কারের বিষয়টি দেখেছেন। তবে এ সংক্রান্ত কোন নির্দেশনার কাগজ এখনও তারা হাতে পাননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com